1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করতে হবে : গোলাম পরওয়ার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করতে হবে : গোলাম পরওয়ার

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে অন্তর্বর্তীর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপম মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

এই সংশয় সরকারকেই দূর করতে হবে।
রবিবার রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন আমাদের শীর্ষ নেতারা। সেই পর্যালোচনায় এসেছে, এই ভাষণে জন-আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, সেটা সম্পন্ন হওয়ায় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে ৮ দলের নেতারা বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদের প্রত্যাখান করবে।

এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে সাম্প্রতিক রদবদলকে ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের’ ভিত্তিতে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলিসহ প্রশাসনে রদবদল করা হয়েছে। এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট