1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জামায়াত আমিরের চট্টগ্রাম সফর শনিবার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

জামায়াত আমিরের চট্টগ্রাম সফর শনিবার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম সফরে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) তার সফর ঘিরে চট্টগ্রামজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফর ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারের ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন।

সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আমিরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মহানগর জামায়াত বিশ্বাস করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট