1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মেনে হয়নি: পরিবেশ উপদেষ্টা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মেনে হয়নি: পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক­

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

পুরান ঢাকা এবং রাজধানীর অন্যান্য এলাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। ফলে ভূমিকম্পে এসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আজ শুক্রবার রাজধানীর মিরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য ও শস্যমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, প্রায় ৯০ ভাগ পুরোনো ভবনে বিল্ডিং কোড না মানায় ঢাকা ও পুরান ঢাকা ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের রূপপুরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুই শিশুসহ ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট