1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন যে পিআরের কথা বলেছেন তা বুঝে না দেশের জনগণ। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।

তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

ছাত্র-জনতা যে পরিবর্তন এনে দিয়েছে এ সুযোগ কাজে লাগাতে চাই।
জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট