1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ : প্রিন্স - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ : প্রিন্স

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো জামায়াত প্রশাসনকে কবজা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্নে বিভোর। আওয়ামী আমলের গুম-খুন মোকাবিলা করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করা জনগণ জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ মিটিয়ে দেবে।

রবিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে পথ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, জামায়াত প্রথমে পিআর, গণভোটসহ নিত্য-নতুন অবাস্তব দাবি তুলে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে ফেব্রুয়ারির নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে। সেই অপচেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে।

জনগণকে জামায়াতের এই গুপ্ত ও বর্ণচোরা রাজনীতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা দেশকে মগের মুল্লুক বানাতে চায়। জনগণের ভোটে জামায়াত কখনোই নির্বাচিত হতে পারবে না।

এজন্য তারা নির্বাচন চায় না, ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী জহিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈমুর আরেফিন পাপন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট