1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

ফাইল ছবি

ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আর খুলবে আগামী বছরের শুরুতে। বছরের শুরুতে নতুন বই হাতে নিয়ে আবারও শুরু হবে পাঠদান। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ডিসেম্বরে লম্বা ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয় প্রধানের হাতে থাকা তিনদিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলেছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক-শিক্ষার্থীদের। এ ছাড়া ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ ছুটি। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে। মাধ্যমিকের এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ: দেশের সরকারি বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাদের ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন।

মাদ্রাসা ও কারিগরি: শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদ্রাসা খুলবে ২৮ ডিসেম্বর। এদিকে মাদ্রাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট