1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে ভেতরে থাকা চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ইউনিয়নের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত ৭নং ওয়ার্ড বিএনপির অফিস খুলে ভেতরের পুড়ে যাওয়া দৃশ্য চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, গত বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, পরিকল্পিতভাবে অফিসে আগুন দেওয়া হলেও বাইরে থেকে সারাদিন কিছু বোঝা যায়নি। রাতে অফিস খুললে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে গেছে। এটি পরিকল্পিত ঘটনা। আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এর আগেও আমাদের বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড হয়েছে। আমরা প্রশাসনের দ্রুত ব্যবস্থা আশা করছি।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট