1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট: নলছিটির হর্স রাইডার্স চ্যাম্পিয়ন - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট: নলছিটির হর্স রাইডার্স চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মাহবুব হাসান ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এতে ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি এবং কাঠালিয়া থানার মোট ৪ টি দল অংশগ্রহণ করছে।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইলাল ম্যাচে নলছিটি থানার টিম হর্স রাইডার্স বনাম কাঠালিয়া থানার টিম এলিভেন টাইগার্স এর মধ্যাকার খেলায় নির্ধারিত সময়ে গোলশুণ্য ড্র হলে নিয়মানুযায়ী টাই ব্রেকার অনুষ্ঠিত হয়।

এতে নলছিটি থানার হর্স রাইডার ৩-৫ গোলে কাঠালিয়ার এলিভেন টাইগার্সকে পরাজিত করে বিজয়ী হয়। এ টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেন সদর থানার টিম রয়েল হান্টার্স

খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়।

প্রধান অতিথি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, খেলা-ধুলা হলো বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। এতে মানসিক বিকাশ ও শরীর সুস্থ থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম এবং থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্তাগন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট