1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পুলিশ সুপার জনাব আনোয়ার জাহিদ মহোদয়কে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ,পটুয়াখালী - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

পুলিশ সুপার জনাব আনোয়ার জাহিদ মহোদয়কে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ,পটুয়াখালী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম(জিহাদ) ঢাকা

পটুয়াখালী জেলার মান্যবর সম্মানিত পুলিশ সুপার এঁর বদলীজনিত বিদায় উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স ড্রিল সেড এ বিশেষ কল্যান সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় পটুয়াখালী জেলা পুলিশের সকল সদস্য আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।

বিশেষ কল্যান সভায় পুলিশ সুপার বলেন ‘পটুয়াখালী জেলায় কর্মকালীন সময়ে জনগনের জানমালের নিরাপত্তা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনা উদঘাটন,দুর্ধর্ষ আসমী গ্রেফতার, মামলা সঠিক তদন্তে দিক নির্দেশনার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থাপনা তৈরি ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে সচেষ্ট ছিলাম। বিদায় বেলায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সময় বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থল পাবনা জেলা বাসীর নিরাপত্তায় যেন একইরকমভাবে নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট