1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাউজানে ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

রাউজানে ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম রাউজান চট্টগ্রাম প্রতিনিধি।

নির্বাচনী হাওয়া লেগেছে আলোচিত রাউজানে। একের পর হত্যাকাণ্ডে পত্রিকার শিরোনাম হওয়া রাউজানকে বাসযোগ্য শান্তির জনপদে বিনির্মানের প্রত্যয়ে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলার বিশাল প্রীতি সমাবেশ ২৯ নভেম্বর শনিবার রাউজানের প্রাণকেন্দ্র জলিল নগর চত্ত্বরে সংগঠনের সভাপতি ও বৃহত্তর সুন্নি জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ ইলিয়াস নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সোলাইমান ফরিদ। প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন। বক্তারা বলেন, দেশ পরির্বতনের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে এবং কয়েকটি দল মিলিত হয়ে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে জড়িত। ক্ষমতার এই বণ্টনমূলক নীতি জনগণ কখনও মেনে নেবে না। বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের গুরুত্বে জোর দেন এবং কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে বলে উল্লেখ করেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান (উত্তর) শাখার সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন। অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন, আমাদের রাউজান এখন সন্ত্রাসীদের দখলে আছে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুফিবাদি চেতনার নেতৃত্ব রাউজানে অপরিহার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগছে। সুন্নিপন্থি প্রার্থীদের বিজয়ই সুশাসনের একমাত্র পথ। এতে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর আলকাদেরী, অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরী, মাওলানা মাহবুবুর রহমান হাবীবি, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ইদ্রিস আনসারী, মুহাম্মদ ইছমাইল, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, দিদারুল আলম, অহিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মুহাম্মদ জানে আলম, মাওলানা শওকত হোসাইন রেজভী, মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা আলী সিদ্দিকী, মাওলানা আবছার রেজভী, মাওলানা মোহাম্মদ মাহাবু মাওলানা মনসুর নেজামী, শফিকুল ইসলাম ফারুকী, সালামত আলী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ আবু রায়হান, কাজী মাওলানা শওকত, হাসান সওদাগর তৈয়্যবী, এরশাদ খোন্দাকার, কে এম রিমন, আজম কোম্পানী, কে এম আজাদ রানা, তাজুল ইসলাম আসিফ, কাজী মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ আসিফ তানভীর, মুহাম্মদ শওকত উদ্দিন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট