1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুর নড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায বিশেষ দোয়া মাহফিল - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শরীয়তপুর নড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায বিশেষ দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশের ন্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার কামনায় শরীয়তপুরের নড়িয়ায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় নড়িয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝিসহ অন্যান্য নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট