1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

বরিশাল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব ফারজানা ইসলাম। রোববার (৩০ নভেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানা পর্যায়ের অফিসার্স ইনচার্জসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর এসপি ফারজানা ইসলাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, জনগণের আস্থা অর্জন, সেবা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পুলিশিংকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবাগত এসপি বরিশালকে নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বরিশালে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি বাড়বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট