1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রেজা কিবরিয়া ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

সেসময় তিনি গণফোরামে যোগ দেন এবং পরে সাধারণ সম্পাদক হন। এরপর দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দলটি দুই ভাগে বিভক্ত হয়। পরে রেজা কিবরিয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সেখানে দলটি আবার দুই ভাগে বিভক্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট