1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সমৃদ্ধশালী ও সঠিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন :এ এম এম বাহাউদ্দীন - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সমৃদ্ধশালী ও সঠিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন :এ এম এম বাহাউদ্দীন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মো. মাহমুদুল হাসান

ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। ছারছীনার লাখ লাখ মুরিদান সৌভাগ্যবান কেননা তাঁরা বর্তমান পীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনের মতো দক্ষ ও বিচক্ষণ অভিভাবক পেয়েছেন। তারেক রহমানের মতো দেশ নেতা ও ছারছীনার মতো হক্কানি দরবার থাকলে দেশ সকল সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। গতকাল রোববার দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ও বৃহত্তর দরবার ছারছীনা শরিফের ১৩৫তম ইছালে ছাওয়াব মাহফিলে যোগদান করে বিশেষ অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন এসব কথা বলেন।

Advertisement
আমিরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরিফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, দেশে আজ বিভিন্ন ধরনের অরাজকতা বিরাজমান। এর একমাত্র কারণ হলো: দলীয় রাজনীতি, যার কারণে সমাজ আজ কলুষিত। সমাজে একদল লোক ঘরে ঘরে হানাহানি-মারামারি সমাজের নানাবিধ বিশৃঙ্খলার পেছনে এগুলো পরোক্ষ ভূমিকা পালন করে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই দলীয় রাজনীতি। পরিবেশ ফিরিয়ে আনতে হলে সমস্ত শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।

এদেশের ইসলামী শিক্ষার বিস্তারে ছারছীনা দরবার শরিফের ভূমিকা সার্বজনীনভাবে স্বীকৃত। সমাজে একদল লোক রয়েছে যারা আমাদের পূর্ব-পুরুষদের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদরাসাসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্বের উৎসবে মেতে উঠছে। এদের অপসারণ করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গতকাল ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিলের ২য় দিন বাদ জোহর উপস্থিত লাখো ভক্ত মুরিদানদের উদ্দেশ্যে ছারছীনা পীর সাহেব এসব কথা বলেন।

মাহফিলে উপস্থিত লক্ষাধিক মুরিদান ও মুহিব্বীনকে সতর্ক করে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি বলেন, যারা পথভ্রষ্ট ও ইসলামের অপব্যাখ্যাকারী তাদের হাতে ক্ষমতা গেলে দেশে দরবার-খানকা তো থাকবেই না, সাথে সাথে আগামী প্রজন্ম কুরআন-হাদিসের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে চিরতরে অজ্ঞতা ও গোমড়াহীর শিকলে আবদ্ধ হবে। ইসলামের নাম দিয়ে একদল মানুষ ত্বরিকা-তাসাউফ, মাজহাব ও ঈমান-আক্বিদা ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব কিছু ঠিক রাখার জন্য দেশে আগামীদিনে একটা বলিষ্ঠ সরকার প্রয়োজন। যে সরকার ছারছীনাসহ সকল হক্কানি দরবারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি বলেন, সমৃদ্ধশালী ও সঠিক ইসলামী ভাবধারা-সম্পন্ন বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো একজন সঠিক আক্বিদা-সম্পন্ন যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ইসলামী তাহজিব তামাদ্দুন অটুট থাকলে দেশ ও জাতি আল্লাহর রহমত ও বরকত প্রাপ্ত হবে, সমৃদ্ধিশালী ও সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আর ইসলামের নামে আল্লাহ-রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের সাথে নাফরমানী, সমালোচনা ও ধৃষ্টতা প্রদর্শন করলে, তা আমাদের জন্য বয়ে আনবে চিরন্তন অভিশাপ। তাই আমাদের নেতা নির্বাচন ও নেতৃত্ব প্রদানে অত্যন্ত সচেতন থাকতে হবে। আগামীর নির্বাচন নির্ধারণ করবে, এদেশে আপনাদের দরবার খানকা থাকবে? নাকি রোজা আর পূজা, বিষ্ণু আর মুহাম্মদ একই এমন আক্বিদা প্রতিষ্ঠিত হবে?

এ সময় ইনকিলাব সম্পাদক ছারছীনা দরবারে মাহফিল থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য দরবারের পীর ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের দোয়ার বরকতে বেগম খালেদা জিয়ার শরীর আজ কিছুটা উন্নতির দিকে। এ দরবার যে প্রকৃত আল্লাহ-ওয়ালাদের দরবার তার বাস্তব দৃষ্টান্ত এটাই। তিনি ছারছীনার গদ্দিনশীন পীরের সময়োপযোগী সিদ্ধান্তের জন্য ভূয়সী প্রশংসা করেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, মো. নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক।

মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন, ছারছীনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. সিরাজুম মুনীর তাওহীদ, ঢাকা দারুচ্ছুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আবদুল লতিফ শেখ, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ মফিজ উদ্দীন। আজ সোমবার মাহফিলের শেষ দিন। বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীর সাহেব ছারছীনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট