1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছে উলিপুরের কাওছার ইসলাম কিরন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছে উলিপুরের কাওছার ইসলাম কিরন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরের এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল স্কাউট দলের সিনিয়র পেট্রোল লিডার মোঃ কাওছার ইসলাম কিরন এবার অর্জন করতে যাচ্ছে স্কাউট আন্দোলনের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করবে সে।

দেশের সেরা ২০ স্কাউটের তালিকায় স্থান পাওয়া কিরন নেতৃত্ব, শৃঙ্খলা, সামাজিক সেবা ও স্কাউটিং–সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের নির্বাহী পরিচালক শামিম আখতার আমিন বলেন, “কাওছার আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছে। তার এ অর্জন নতুন প্রজন্মকে স্কাউট কার্যক্রমে আরও উৎসাহিত করবে।”

স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, “কাওছার ইসলাম কিরন একজন মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষার্থী। তার সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।”

নিজের অনুভূতি জানাতে কিরন বলেন, “প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়া আমার জীবনের বড় স্বপ্ন ছিল। এই স্বীকৃতি আমাকে দেশের জন্য আরও ভালো কিছু করার উৎসাহ দেবে।”

কিরনের বাবা, ধামশ্রেনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার আমিনুল ইসলাম বাবু জানান, “কাওছারের এই অর্জন আমাদের পরিবারের জন্য গর্বের। সে ছোটবেলা থেকেই দায়িত্বশীল ও পরিশ্রমী।”

দেশের সেরা স্কাউটদের তালিকায় স্থান পাওয়া এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন—দুইটিই কাওছারের পরিবার, প্রতিষ্ঠান এবং উলিপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ সম্মানের বিষয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট