1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের অনুপ্রেরণা : গয়েশ্বর - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের অনুপ্রেরণা : গয়েশ্বর

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের অনুপ্রেরণা। দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন। গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। সকল রাজনৈতিক দল-মত নির্বিশেষে তিনি দেশের জন্য অনুপ্রেরণার উৎস।

সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তির উৎস। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনন্য।

এছাড়া বিএনপিকে সারা দেশে সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা একসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতার করেছিল। তখন তাঁকে বলা হয়েছিল ‌‘দেশ চালাতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত বিদেশ থেকে আসবে। ’ কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছেন, ‘আমি আমার দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না।

’ এই কারণে নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়নি। এরপর থেকে ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের দুর্বল শাসনের কারণে জনগণের কষ্ট দেখতে পাচ্ছি।
গণসংযোগকালে তিনি ভোট প্রক্রিয়া নিয়ে উদ্বেগও ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা ভোট দেব আনন্দে। কিন্তু নেত্রী না থাকলে সেই ভোট আনন্দহীন হয়ে যাবে।

ভোট হবে কি না তাতেও সংশয় দেখা দেবে। যদিও নেত্রী অসুস্থ থাকেন, তবু আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট। এবারের নির্বাচন শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের মধ্যদিয়ে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্র কাঠামোতে মানুষের কাম্য পরিবর্তন আনবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট