1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকায় জারিয়া হিসাবে গরু জবাই করে গোশত বিতরণ করা হয়। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকায় জারিয়া হিসাবে গরু জবাই করে গোশত বিতরণ করা হয়।

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

আজ ৩ ডিসেম্বর বুধবার দুপুরে বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জানের সাদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও গরীবদের মাঝে গোস্ত বিতরণ করেন মরহুমের সন্তান এবং বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।
বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনা করে আমি ব্যক্তিগতভাবে এই সদকার আয়োজন করেছি। আল্লাহর কাছে দোয়া করি একটি জানের পরিবর্তে তিনি যেন আমার মায়ের মত বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদ এবং অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট