1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দেশে কোনো মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবে না : সালাহ উদ্দিন আহমদ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দেশে কোনো মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবে না : সালাহ উদ্দিন আহমদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘এই দেশে কোনো মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবে না। সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের জন্য ঋণসহ নানা সুবিধাযুক্ত কৃষি কার্ড চালু করা হবে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়ায় মগনামার পীরে কামেল জাফর শাহ (রহ.)-এর কবর এবং সাবেক সংসদ সদস্য মরহুম মাহামুদুল করিম চৌধুরীর কবর জিয়ারতের পর তিনি এ কথা বলেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসনাহ আহমদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হাসান চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট