1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিশ্বকাপে মেসিদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া, কেমন হলো আর্জেন্টিনার গ্রুপ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিশ্বকাপে মেসিদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া, কেমন হলো আর্জেন্টিনার গ্রুপ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। তাদের বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে সেরা চারে থাকায়, তার ১ নম্বর পটে ছিল তারা। পট-২ থেকে জে-গ্রুপে আসে ইউরোপিয়ান কনফেডারশনের অস্ট্রিয়া। পট-৪ থেকে এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব উতরে আসা জর্ডান।

বর্তমান চ্যাম্পিয়নদের জন্য পথটা সহজ কিংবা খুব কঠিন গ্রুপও বলার সুযোগ নেই। কোচ লিওনেল স্কালোনি ছিলেন আজ ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধি। পোডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ট্রফিও রেখেছেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে নতুন চ্যালেঞ্জ স্কালোনির সামনে।

তার আগে স্বাগতিকদের গ্রুপ বিন্যাস আগে থেকেই নিশ্চিত ছিল। ড্র মঞ্চে আনুষ্ঠানিকতা সারলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমে মঞ্চে ডাকলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, তারপর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পট থেকে কানাডা, মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের নাম উঠালেন তিন প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বিশ্বকাপের ড্র হয়েছে। আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বক্প, শেষ হবে ১৯ জুলাই।

রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফিফা ২০২৬ বিশ্বকাপ। কঠিন প্রতিদ্বন্দ্বী আর দুর্বল দলগুলোকে আলাদা করে ছড়িয়ে দিতে এই ড্রয়ে কিছু নতুন নিয়মও যুক্ত হয়। সে বিবেচনায় ড্রতে সফল ফিফা।

বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ৪২টি দল। আগামী বছরের মার্চে ২২ দলের প্লে-অফ শেষে বাকি ছয় দলের টিকিট নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট