1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে বিএনপিতে যোগ দিলো ইউপি চেয়ারম্যান সহ আ. লীগের অর্ধশত নেতাকর্মী - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে বিএনপিতে যোগ দিলো ইউপি চেয়ারম্যান সহ আ. লীগের অর্ধশত নেতাকর্মী

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল শুক্রবার (৫ ই ডিসেম্বর) বিকেলে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগকালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।
বিএনপিতে যোগদান করা ওই নেতার নাম জানে আলম খোকন মাদবর। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শিধুলকুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, জানে আলম খোকন মাদবর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৭ সালে আব্দুর রাজ্জাকের হাত ধরে রাজনীতিতে আসেন এবং পরে তার ছেলে নাহিম রাজ্জাকের অনুসারী হিসেবে কাজ করেন। ২০১৬ সালে শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

শুক্রবার বিকেলে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগের সময় খোকন মাদবরের বাড়িতে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় খোকন মাদবরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান করা জানে আলম খোকন মাদবর বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিম রাজ্জাকের পক্ষে কাজ করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই নিজে এসে আমাকে সম্মানের মালা পরিয়েছেন এই মালার সম্মান জীবন দিয়ে হলেও রাখবো। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট