1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ: - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ,ভাঙ্গারীর স্টোর সিলগালা বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ:

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ )
স্টাইল রিপোর্টার

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তার ছেলে ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।

উদ্বোধনী বক্তব্যে সামুয়েল আহমেদ লেনিন বলেন, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। এজন্য পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের অধিকার ও সেবার জন্য কাউকে আর কোথাও যেতে হবে না আমরাই তাদের কাছে যাবো। জনগণমুখী সেবাই আমাদের লক্ষ্য।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন
বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, স্বেচ্ছাসেবক নেতা রিজভী, শামিম, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রাকিব, রনি, জিহাদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, পুরো শীত মৌসুম জুড়েই শীতার্ত ও অসহায় মানুষের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট