1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অভিযোগের আগে চোখ খুলুন’, ক্ষুব্ধ কঙ্গনা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

অভিযোগের আগে চোখ খুলুন’, ক্ষুব্ধ কঙ্গনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত মানেই যেন নিত্যনতুন বিতর্ক। তবে এবার বারাণসীতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। নগরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে চাট খাওয়ার পর পরিবেশ দূষণের অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে বরাবরের মতোই চুপ থাকেননি কঙ্গনা, পাল্টা তথ্য-প্রমাণ দিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।

সম্প্রতি বারাণসী সফরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চাট খাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কঙ্গনা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ অভিযোগ তোলেন, খাওয়া শেষে এঁটো প্লেটটি নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তায় ছুড়ে ফেলেছেন তিনি। পবিত্র নগরীতে এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য মুহূর্তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং তাঁকে ট্রল করতে শুরু করেন অনেকে।

এই সমালোচনার কড়া জবাব দিতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওর কিছু জুম করা স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে স্পষ্ট দেখা যায়, তিনি যেখানে দাঁড়িয়ে খাচ্ছিলেন, ঠিক তার পায়ের কাছেই আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনা দাবি করেন, তিনি তাঁর এঁটো প্লেটটি রাস্তায় নয়, বরং ওই নির্দিষ্ট পাত্রেই ফেলেছেন।

অভিযোগকারীদের একহাত নিয়ে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন, যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনো শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না।’

অভিনেত্রীর এই তথ্য-প্রমাণসহ পাল্টা জবাবের পরও বিতর্ক পুরোপুরি থামেনি। তবে নেটিজেনদের একাংশ এখন কঙ্গনার পক্ষে কথা বলছেন। তাঁদের মতে, অভিনেত্রীকে হেয় করার অসৎ উদ্দেশ্যেই হয়তো প্রথমে আবর্জনা ফেলার পাত্রটি কৌশলে এড়িয়ে গিয়ে মিথ্যা রটানো হয়েছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট