1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করি: শহিদুল আলম তালুকদার - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ,ভাঙ্গারীর স্টোর সিলগালা বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করি: শহিদুল আলম তালুকদার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

পটুয়াখালী -২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন,’মনোনয়ন ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সাথে থাকবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন এ মনোনয়ন মানি না? আপনাদের সকলকে আহ্বান জানাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দেই।’

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া মিলাদে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,“আমিই প্রথম এ আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ চেনে আমি কেমন।”

তিনি এ আসনের জামায়াত সম্পর্কে বলেন,“এখানে জামায়াত বড় ঘাঁটি করেছে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগে না?”তখন উপস্থিত জনতা বলেন— ‘লাগে!’

দোয়া–মিলাদে সাবেক এমপি ও বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার আরও বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি কেবল একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জুলুম সহ্য করেছেন। আজ যখন তিনি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।”

দোয়া–মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব।

দোয়া–মিলাদে উপস্থিত ছিলেন , সাবেক এমপি শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, তাঁর ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।আর উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আব্দুল আল মামুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট