1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি। কিন্তু সেই কথা রাখেনি দলটি।

নভেম্বরের ৩ তারিখে বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার বিরুদ্ধে। তাতে দলটি প্রসংশসা-ও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে।

তবে, বুধবার এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দেখা গেছে, দিনাজপুর-৩ আসনে শাপল কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট