1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

ছবি: ভিডিও থেকে নেয়া
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ফ্যাসিস্ট আমলের মতো ভোট হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনের এই নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই। এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট