1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় নির্বাচনী আচরণবিধি মানতে নিজ উদ্যোগ নির্বাচনের প্রচার সামগ্রী খুলে ফেললেন এ্যাড. অ.স.ম সায়েম - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নওগাঁয় নির্বাচনী আচরণবিধি মানতে নিজ উদ্যোগ নির্বাচনের প্রচার সামগ্রী খুলে ফেললেন এ্যাড. অ.স.ম সায়েম

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁঃ

নির্বাচনী আচরণবিধি অনুসরণে নওগাঁ শহরে পোস্টার, ফেষ্টুন ও ব্যানারসহ সকল ধরনের প্রচার সামগ্রী নিজ হাতে খুলে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট আ.স.ম সায়েম।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি নওগাঁ শহরের দোয়েলে মোড় এলাকা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অপসারণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের সদস্য গোলাম কিবরিয়া,নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট আব্দুর রহিম, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ নেতাকর্মী।

এ সময় জামায়াত ইসলামী এমপি প্রার্থী এ্যাড. আ.স.ম সায়েম জানান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে।এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হবে।

এদিকে শনিবার দুপুর ২টায় নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিতব্য “ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ” স্থগিত ঘোষণা করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট