1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জুবাইদা রহমান - সংবাদ এইসময়
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জুবাইদা রহমান

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী বিমান লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসা ও পারিবারিক দেখভালের জন্যই মূলত তিনি ওই সময় দেশে এসেছিলেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত এক মাসের মধ্যে এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট