1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কলম্বিয়ায় ফুটবল ম্যাচে স/হিং/সতায় আহত ৫৯ - সংবাদ এইসময়
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে স/হিং/সতায় আহত ৫৯

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি

কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আতলেতিকো নাসিওনাল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার পরই উৎসবের স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে। হার-জিতের আবেগ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কলম্বিয়ার ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়াম সাক্ষী হলো এ বিভীষিকাময় পরিস্থিতির।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে উচ্ছৃঙ্খল সমর্থকরা মাঠে নেমে আসেন। ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি নিয়ে একে অপরের ওপর চড়াও হন তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করতে হয় দাঙ্গা পুলিশকে।

সংঘর্ষে আহত ৫৯ জনের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।
সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে স্থানীয় সংবাদমাধ্যমে। উত্তেজিত জনতা গ্যালারির আসন উপড়ে ফেলার পাশাপাশি মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। এর আগে গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচ শুরু হতেও নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট দেরি হয়েছিল।

পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযানের সময় দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, যারা স্টেডিয়ামে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটিকয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট