1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঐতিহাসিক জানাজা, এত বড় সমাগম আর কখনো দেখিনি’ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ঐতিহাসিক জানাজা, এত বড় সমাগম আর কখনো দেখিনি’

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ। ‍সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নেমেছে লাখো মানুষের ঢল। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার লাশ সেখানে নেওয়া হয়।

ইতোমধ্যেই জানাজায় নিজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড. ইউনূস। জানাজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন ধর্ম উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

এদিকে, ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লাখ লাখ মানুষের সমাগম হয়ে হাদির জানাযায়।

জানাযার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছেন ছাত্র-জনতা। জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন- এটা এক ঐতিহাসিক জানাযা, এত মানুষের সমাগম আর কখনো।

এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। এ সময়- ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’ -এমন স্লোগান দিতে দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট