1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরে ১৬'শ পিস ই/য়া'বা ট্যা/ব'/লেট'সহ মা/'দক ব্যবসায়ী আ'/টক - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শেরপুরে ১৬’শ পিস ই/য়া’বা ট্যা/ব’/লেট’সহ মা/’দক ব্যবসায়ী আ’/টক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুরে ১৬’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার ডোবারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সন্দেহজনকভাবে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৬’শ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট তৈরির গুঁড়া ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউসারুল হাসান রনি জানান, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, আটককৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট