1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হ/ত্যা: প্রধান আসামি নূরা গাজীপুর থেকে গ্রেপ্তার - সংবাদ এইসময়
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হ/ত্যা: প্রধান আসামি নূরা গাজীপুর থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার, ঢাকা

নরসিংদী নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণ ও পরবর্তীতে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের মাোনায় অভিযান চালায়। সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় নূরাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার স্থানীয় প্রভাবশালী মহলের কাছে আগে ঘটা একটি ধর্ষণের ঘটনার বিচার চেয়েছিল। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে নূরা ও তার সহযোগীরা কিশোরীর বাবার ওপর হামলা চালায় এবং তাকে জিম্মি করে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে নিখোঁজ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই পুলিশ আসামিদের ধরতে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেপ্তারকৃত নূরার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং হত্যাসহ একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাল আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট