1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে নড়িয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একলক্ষ টাকা জ/রিমানা - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শরীয়তপুরে নড়িয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একলক্ষ টাকা জ/রিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘোষপাড়া এলাকায় অবস্থিত একটি মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গত বুধবার (২৪ ডিসেম্বর) নড়িয়া উপজেলার ঘোষপাড়া এলাকার ‘মিষ্টি কানন’ নামের মিষ্টির কারখানায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লাকি দাস। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব সুব্রত ভট্টাচার্য্য এবং পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন এবং ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পরীক্ষার মাধ্যমে ভেজাল ঘির বিষয়টি নিশ্চিত করা হয়।
এ সকল কর্মকাণ্ড নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর পরিপন্থী হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর বিরুদ্ধে এক লক্ষ টাকা (১,০০,০০০/-) জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভেজাল ঘি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট