1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে শিক্ষকের উপর স/ন্ত্রা/সী হা/ম/লা, হাত ভেঙ্গে দিল স/ন্ত্রা/সীরা। - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে শিক্ষকের উপর স/ন্ত্রা/সী হা/ম/লা, হাত ভেঙ্গে দিল স/ন্ত্রা/সীরা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন রতনের উপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

শিক্ষক নুরুল আমীন রতন জানান, বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদ ঢালই চলছে তাই তিনি বিদ্যালয়ে এসেছিলেন। দুপুরে তিনি বিদ্যালয় থেকে জোহরের নামাজ আদায়ের জন্য রিক্সা যোগে ভোজেশ্বর বাজারে যাওয়ার পথে উপসী গ্রামের তিন দোকান এলাকায় পৌছালে ১০ / ১২ জন চিহ্নিত সন্ত্রাসীরা তার উপর অতর্কিত এ হামলা চালায়। তাকে লাঠি সোঠা দিয়ে বেদরক পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য নাম প্রস্তাব না করাকে কেন্দ্র করে এক যুবদল নেতার নির্দেশে তার উপর হামলা হয়েছে জানান তিনি।

পরে স্থানীয়রা ও তার আত্নীয় স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর জেলা শহরের খান ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এনে ভর্তি করেন।
তার স্ত্রী জমসেদা এই সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার ওবিচার দাবি করেন।

ক্লিনিকের দায়িত্বরত অর্থোপেডিক সার্জন ডাক্তার মফিজুর রহমান স্বপন চিকিৎসা প্রদান করেন। তিনি জানান, শিক্ষক নুরুল আমীন রতনের ডান হাতের হাড় ভেঙ্গে গেছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখনো নড়িয়া থানায় কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি মোঃ বাহার মিয়া

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট