1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
স্ত্রী'র প/রকিয়ার জেরে সড়কের ধারে ফেলে গেল দুই শিশু,পুলিশ হেফাজতে বাবা - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

স্ত্রী’র প/রকিয়ার জেরে সড়কের ধারে ফেলে গেল দুই শিশু,পুলিশ হেফাজতে বাবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শোলকাটা রাস্তার মাথায় ফেলে যাওয়া দুই সন্তানের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে
শিশু দুটির বাবা মো. খোরশেদ আলম (৩৫)
পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তার ভাষ্যমতে, শিশুদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায়।প্রায় ৪–৫ মাস আগে শিশুদের মা ঝিনুক আক্তার পরকীয়া সম্পর্কের কারণে দুই সন্তানকে নিয়ে স্বামীর কাছ থেকে প্রায় ১৮,০০০ টাকা নিয়ে পালিয়ে যান। এরপর একাধিকবার সন্তানদের খোঁজ নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।
খোরশেদের অভিযোগ,তার ছোট সন্তান পঙ্গু ও অসুস্থ। স্ত্রী ঝিনুক আক্তার অসুস্থ শিশু মোরশেদকে ব্যবহার করে ভিক্ষা করতেন এবং বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় অবস্থান করতেন। এছাড়া যে স্থানে তার পরকীয়া সম্পর্ক ছিল, সেখানে ঝামেলা সৃষ্টি হওয়ায় তিনি শিশু দুটোকে রাস্তায় ফেলে চলে যান।

স্থানীয় বাসিন্দারা জানান,ঝিনুক আকতার আনোয়ারা উপজেলা শোলকাটা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ভিক্ষা বৃত্তি করতেন।
বেশ কয়েকদিন ধরে একটা ছেলেকে তার সাথে ঘুরাঘুরি করতে দেখলে তার পরিচয় জানতে চাইলে তাকে স্বামী পরিচয় দিতেন।তাদের ধারনা স্বামী পরিচয় দেওয়া ছেলেটির সাথে তার পরকিয়ার সম্পর্ক ছিল।বাচ্চাগুলো রেখে তার হাত ধরে সে পালিয়ে যাই।

আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাচ্চা দুইটিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বড় মেয়ে আয়েশা’কে মহিম দম্পতির হেফাজতে ও ছোট বাচ্চা মোরশেদ অসুস্থ হওয়ায় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশুগুলোর বাবাকে আমরা খুঁজে পেয়েছি এবং তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শিশুগুলো বর্তমানে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নিরাপদে আশ্রয়দাতার কাছে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট