1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্রীবরদী -ধোবাউড়া ও হালুয়াঘাট থেকে বিজিবির অ/ভিযানে ১৪ লাখ টাকার মালামাল জব্দ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শ্রীবরদী -ধোবাউড়া ও হালুয়াঘাট থেকে বিজিবির অ/ভিযানে ১৪ লাখ টাকার মালামাল জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২ প্যাকেট আতশবাজি, ৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩ পিস কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট