1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পুলিশ কনস্টেবল স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রী, অতঃপর. - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পুলিশ কনস্টেবল স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রী, অতঃপর.

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক করায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সাইফুজ্জামান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে প্রকাশ করছেন। খবর পেয়ে তিনি নিজেই ওই বাসায় যান।

যাচাই করে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তখনও পাওয়া যায়নি। তবে সিমা খাতুন যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দিয়েছেন, ঘটনাটি সত্য।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বৃহস্পতিবারই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট