1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় সন্দেহে এক ব্যাক্তিকে গা/জা সহ আ/টক করেছে ট্রাফিক পুলিশ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

নওগাঁয় সন্দেহে এক ব্যাক্তিকে গা/জা সহ আ/টক করেছে ট্রাফিক পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সন্দেহে এক ব্যক্তিকে গাজা সহ আটক করেছে ট্রাফিক পুলিশ।
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশেনা মোতাবেক আজ ০২.০১.২৬ ইং শুক্রবার বিকেল ৪ টায়,নওগাঁ জেলা পুলিশের সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আ:আলিম এবং ট্রাফিক সদস্যদের সমন্বয়ে লিটন ব্রিজ মোড়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালীন সময় সন্দেহ হওয়ায় একজন মটরসাইকেল চালক কে থামাতে সংকেত দিলে তিনি দ্রুত মটরসাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে সার্জেন্ট ও টিএসআই সহ তাকে পিছনে ধাওয়া করে,ধাওয়াকালে মোটরসাইকেল চালক শহরের লিটন সেতুর দক্ষিণ পশ্চিম দিকে সুপারি পট্টি এলাকায় ঢুকে পরলে সার্জেন্ট ও টিএসআই মোটরসাইকেল চালককে ঐ এলাকা হতে হাতেনাতে ধরতে সক্ষম হয়। পরে তার কাছে থেকে ডায়াপার প্যাকেটে মোড়ানো ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
উক্ত ব্যক্তির নাম-শাকিল, পিতা-দুলাল,সাং-আনন্দনরসদর,নওগাঁ। সদর থানার মোবাইল পার্টিকে উক্ত ব্যক্তি ও গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট