1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পরিচালকের ভুলে আসল নামটাই বাদ পড়ে যায় কোয়েলের - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

পরিচালকের ভুলে আসল নামটাই বাদ পড়ে যায় কোয়েলের

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন ডেস্ক।

সংগৃহীত ছবি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দুই দশকের ক্যারিয়ারে এই নামেই পান আকাশচুম্বী জনপ্রিয়তা। অথচ তার আসল নাম কোয়েল নয়, এটা তার ডাকনাম। আসল নাম রুক্মিণী মল্লিক।

অভিনেত্রীর প্রথম ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীর অনিচ্ছাকৃত ভুলে বাদ পড়ে যায় তার আসল নামটি।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে কোয়েল তার ডাকনাম।

তিনি বলেন, পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে জিজ্ঞেস না করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন।

এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।
অভিনেত্রী মজা করে জানান, তার আসল নাম যদি সিনেমায় ব্যবহৃত হতো, তবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল হয়ে যেত। সেক্ষেত্রে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিণীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা তাকে কোয়েল হিসেবে চেনেন এবং এই নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন লেখা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক, শতাফ ফিগার, দুলাল লাহিড়ী, শুভ্রজিৎ দত্ত, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট