1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে ডেভিল হান্ট অ/ভিযানে আওয়ামী লীগ নেতা গ্রে/ফতার - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শরীয়তপুরে ডেভিল হান্ট অ/ভিযানে আওয়ামী লীগ নেতা গ্রে/ফতার

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

এবি এম জিয়াউল হক টিটু

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় শরীয়তপুরে জয়নাল হাওলাদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।

পরে দুপুর ২টার দিকে তাকে শরীয়তপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল হাওলাদার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। রাজনৈতিক ভাবে তিনি শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই সঙ্গে জেলা যুবলীগের সদস্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় জয়নাল হাওলাদার নামে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট