1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরে র‍্যাবের অভিযানে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আ*টক - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শেরপুরে র‍্যাবের অভিযানে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আ*টক

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ,
বিশেষ প্রতিবেদক

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ২৩ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ১। মোঃ মিনাল মিয়া (৩২) ২। মোঃ রিয়াদ হোসেন (২৮) ৩। মোঃ নুরুল আমিন (৩৪) আটককৃত সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায়।

সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজারে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৯৬,৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট