1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বেগম খালেদা জিয়া-কোকো’কে নিয়ে কটুক্তি ঝিনাইদহের আদালতে আমির হামজার বি/রুদ্ধে মানহানির মা/মলা - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া-কোকো’কে নিয়ে কটুক্তি ঝিনাইদহের আদালতে আমির হামজার বি/রুদ্ধে মানহানির মা/মলা

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেছেন এক আইনজীবী। ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট- সদর আমলী আদালতে মানহানির অভিযোগে বাদি হয়ে মামলাটি করেছেন অ্যাডভোকেট আব্দুল আলীম।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মখলেসুর রহমান অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকো কে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে। বিএনপির সহ আমাদের সকলের মানহানি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট