1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মনিরামপুর উপজেলার বাসুদেবপুর সর: প্রাথ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি নিয়ম অমান্য করে ভর্তি ফি নেওয়ার অভিযোগ - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের

মনিরামপুর উপজেলার বাসুদেবপুর সর: প্রাথ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি নিয়ম অমান্য করে ভর্তি ফি নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান প্রতিবেদন

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদ সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি নিয়েছেন ২০০/টাকা থেকে শুরু করে ৩০০/টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে গিয়ে জানা যায় প্রধান শিক্ষকের বাড়ির পাশে স্কুলে চাকরি করার সুযোগে বিভিন্ন ভাবে অনিয়ম করে চলেছেন দীর্ঘদিন ধরে এ যেন দেখার মতো কেউ নেই, শিক্ষা প্রতিষ্ঠানকে তার নিজের মতো নিয়ম তৈরি করে সরকারি নিয়মের তোয়াক্কা না করে ২০২৬ সালে শিশুরা ভর্তি হতে আসলেই তাদের অভিভাবকদের কাছ থেকে ভর্তি ফি ২০০/ টাকা থেকে শুরু করে ৩০০/ টাকা পর্যন্ত নিয়েছেন।

গতকাল শনিবার বিকালে বাসুদেবপুর স্কুলের কয়েক জন শিক্ষার্থীর সাথে ভর্তির বিষয়ে কথা বলা হয়েছে, এক শিক্ষার্থী বলেন আমি ভর্তি হয়েছি ২০০/ টাকা দিয়ে, আরেক জনের সাথে কথা বলা হয় সেও বলেন আমার কাছ থেকেও হেড স্যার ৩০০/ টাকা আমাকে ভতি করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন আমাদের কাছ থেকে টাকা নিয়ে হেড স্যার আমাদের ভর্তি করেছেন যদি টাকা না দিতাম তাহলে আমাদের ভর্তি করতেন না, শিক্ষাথীরা আরো বলেন হেড স্যার আমাদের কে, দিয়ে প্রতিদিন স্কুলের সব কাজ করায় টয়লেট ও পরিষ্কার করায়।

শিক্ষার্থীরা বলেন আমাদের টিফিনে ছুটি দেয় না যদি স্যার কে ১০ টাকা দেওয়া হয় তাহলে স্যার আমাদের ব্যাগ নিয়ে চলে যেতে দেয়, আর যদি ১০ টাকা না দেওয়া হয় তাহলে যেতে দেয় না।

প্রধান শিক্ষক মোঃ ওহিদ এর সাথে ফোনে কথা বলে জানা যায় তিনি প্রথমে বলেন আমি কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই, পরে যখন বলা হয় যে আপনি ভর্তির জন্য টাকা নিয়েছেন তখন তিনি বলেন জী আমি এক জনের কাছ থেকে ভর্তি বাবদ টাকা নিয়েছি আর কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি, তিনি আরো বলেন আমি বাচ্চাদের দিয়ে কোন কাজ করাই নাই আর যদি করায় ও থাকি তাহলে আমরাও সাথে পরিষ্কার করি।

প্রধান শিক্ষক তিনি নিজের মুখে শিকার করেন আমি ভর্তি করে টাকা নিয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী ভর্তির জন্য কোন টাকা দিতে হয় না,অথচ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা না দিলে ভর্তি করেন না, পড়ালেখা ভালো করতে পারবে না,একে ভর্তি করা যাবে না।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল উর রহমানের কাছে ভর্তির জন্য কোন টাকা দিতে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন না ভর্তি হতে কোনো টাকা লাগে না আর যদি টাকা নিয়ে ভর্তি করা হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমি নিজে বিষয়টি তদন্ত করে দেখবো যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাসুদেবপুর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় প্রতিবেদনের তথ্য সংগ্রহ চলমান রয়েছে, দেখতে চোখ রাখুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট