1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুর ও ধোবাউড়া সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালানি পণ্য ও মা/দক জব্দ। - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শেরপুর ও ধোবাউড়া সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালানি পণ্য ও মা/দক জব্দ।

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুর ও ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকারও বেশি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে রোববার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা এবং শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার একাধিক সীমান্ত পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধারকৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, দামী বেনারশী শাড়ি, শীতকালীন কম্বল, ১৩টি ভারতীয় গরু এবং বিপুল পরিমাণ ভারতীয় মদ। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব মালামালের মোট বাজারমূল্য প্রায় ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন,

“সীমান্ত এলাকায় মাদক ব্যবসা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আমাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট