1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জাজিরায় মরিচ ক্ষেত থেকে ১৭টি ক/কটেল বো/মা উ/দ্ধার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

জাজিরায় মরিচ ক্ষেত থেকে ১৭টি ক/কটেল বো/মা উ/দ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

শরীয়তপুরের জাজিরা উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের পাথালিয়া কান্দি এলাকায় মরিচ ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল বোমা উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের পাথালিয়া কান্দি এলাকার সেলিম বেপারীর মরিচ ক্ষেত থেকে এসব ককটেল বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা সেলিম বেপারীর মরিচ ক্ষেতে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে। পরে কাছে গিয়ে সেগুলো ককটেল বোমা বলে ধারণা হলে তারা দ্রুত জাজিরা থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরিচ ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল বোমা উদ্ধার করে।

উদ্ধারের সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে পুরো এলাকা তল্লাশি চালায়। সেনাবাহিনী আশপাশের জমি ও ঝোপঝাড় তল্লাশি করে নিশ্চিত হয় যে সেখানে আর কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু নেই।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ আব্দুস সালাম জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এসব বোমা ফেলে রেখে গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

পুলিশ আরও জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট