1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি'র সং/ঘর্ষ- আহত ১২ - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের

শরীয়তপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি’র সং/ঘর্ষ- আহত ১২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘না ভোট’ নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে
শরীয়তপুরের নড়িয়ায় জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের পাইলট মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, স্থানীয় নারী ইউপি সদস্য ও বিএনপি নেত্রী না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন জামায়াতের আরেক সমর্থক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয় বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে পাইলট মোড় এলাকায় বিএনপির পক্ষে ভোট চাইতে গেলে ভোজেশ্বর ইউনিয়ন জামায়াতের আমির কাহেদ নজরুল ইসলাম সাথে ফেসবুক স্ট্যাটাসের বিষয় নিয়ে বাক-বিতন্ডায় হয়। বাক-বিতন্ডায় এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার বলেন, আমাদের এক স্থানীয় নেতার সঙ্গে জামায়াতের ঝামেলা হয়েছে শুনে ঘটনাস্থলে যাই। প্রশাসনের সামনে দুইজন জামায়াতের কর্মীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে জামায়াত ও শিবিরের লোকজন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার চাই।

আহত জপসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সবুজ মাদবর বলেন, আমরা প্রচার প্রচারণার লিফলেট বিলি করে পাইলট মোড়ে নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। তখন জামায়াতের লোকজন এসে আমাদের সঙ্গে ঝামেলা করে। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা চাই সুস্থ তদন্ত শেষে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

আহত জামায়াত কর্মী মিজানুর রহমান বলেন, আমরা প্রচার প্রচারণা শেষে জামায়াত নেতা কাহেদ নজরুল ইসলামের দোকানে অবস্থান করছিলাম। তখন বিএনপি নিক্সন খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক এসে আমাদের হুমকিধামকি দিতে থাকে। আমি ভিডিও করলে তারা হামলা শুরু করে। বিএনপি লোকজন লোকজন পেশিশক্তির প্রভাব দেখাতে চাচ্ছে। আমরা এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।

বিষয়টি নিয়ে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এই ঘটনায় দুপক্ষের এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইডি ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নড়িয়া উপজেলা কমিশনার ভূমি লাকি দাস।

তিনি বলেন, আমরা খবর পেয়েছিলাম ভোজেশ্বর বাজারে জামায়াতের কোনো কর্মীকে আটকে রেখেছে বিএনপির লোকজন। আমরা খবর পেয়ে ঘটনাস্থল এসে বিষয়টি জানার চেষ্টা করছিলাম। তখনি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা মিলে পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্থানীয় এক নারী ইউপি সদস্য না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন জামায়াতের এক কর্মী। এ নিয়েই বিএনপির লোকজন ক্ষুব্ধ ছিলো, কেন তাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট