1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী অন্তসত্ত্বা গৃহবধূকে ধর্ষ*ণের অভিযোগ, চার যুবক গ্রে*প্তার - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী অন্তসত্ত্বা গৃহবধূকে ধর্ষ*ণের অভিযোগ, চার যুবক গ্রে*প্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

ঝালকাঠির রাজাপুরে সাতমাসের এক গর্ভবতী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ বুদ্ধিপ্রতিবন্ধীও। এঘটনায় সন্দেহভাজন ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন, ওই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।
মামলার বরাদ দিয়ে পুলিশ জানায়, উপজেলার এক এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ২২ বছর বয়সী ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে বাড়ির উঠান থেকে কয়েক যুবক পাশের একটি ছাড়া বাড়ির পেছনে ধরে নিয়ে ধর্ষণ করে।
পুলিশ আরও জানায়, ভিকটিম সাত মাসের অন্তসত্ত্বা বলেও পরিবারের দাবী। এ ঘটনায় তার স্বামী বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ওই নারীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে। এ ঘটনায় গ্রেপ্তার চার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান রাজাপুর থানার অফিসার ইনচার্জ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট