1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
টেকনাফের পাহাড়ে দুই স/শস্ত্র গ্রুপের গোলা/গু/লি, এলাকায় আতঙ্ক - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

টেকনাফের পাহাড়ে দুই স/শস্ত্র গ্রুপের গোলা/গু/লি, এলাকায় আতঙ্ক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার

টেকনাফের পাহাড়ে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি, এলাকায় আতঙ্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতেও একই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল। তাদের দাবি, জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এ ধরনের সংঘাত চলছে। এই ঘটনাগুলো নিয়মিত হয়ে দাঁড়ালেও প্রতিবারই সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলছে না।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, “আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর আগের দিন সন্ধ্যায়ও একই এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বর্তমানে আমার এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।”

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের এই তৎপরতা অব্যাহত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট