1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
যশোরের ঝিকরগাছায় জামায়াত সমর্থকদের উপর হা/মলার অভিযোগ বিএনপি সমর্থকদের বি/রুদ্ধে - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছায় জামায়াত সমর্থকদের উপর হা/মলার অভিযোগ বিএনপি সমর্থকদের বি/রুদ্ধে

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জামায়াতের পক্ষথেকে জানানো হয়, ৩১ জানুয়ারি বেলা ১২ টার দিকে ঐ গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ কর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যায়। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলাদের বাধা প্রদান করে। তাঁদের হেনস্থা করার চেষ্টা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতা কর্মী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ভোটের প্রচারে বাধা প্রদানকারী বিএনপি কর্মীদের সাথে কথা বলে নিবৃত করার চেষ্টা করেন। এসময় তাঁদের মধ্যে বাকবিতন্ডা হয়। ক্যামেরায় ঘটনার ছবি তোলার চেষ্টা করলে বিএনপি কর্মীরা মুস্তাকিমের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা প্রদান করলে বিএনপি কর্মীরা এসএস পাইপ বাঁশ দিয়ে আক্রমণ করে। উভয় পক্ষে ধস্তাধস্তি হয় বলে জানান আহত মুস্তাকিম হাসান। তিনি ঝিকরগাছা ইউনিয়নের ঝাওদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে। মোবাইল উদ্ধার করতে গেলে ১২-১৫ জনের সংঘবদ্ধ দল ধারালো দা, এসএস পাইপ, লোহার রড, বাঁশ হাতে নিয়ে আক্রমণ করে। আহত হয়েছে শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ ও যুব জামায়াত কর্মী জহিরুল ইসলাম। ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। জামায়াত ইসলামীর পক্ষথেকে এ ঘটনার প্রতিবাদে আজ ৪ টায় ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর মোবাইল নাম্বারে কল করলে তিনি ফোন রিসিভ করেন। পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন তিনি।

যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট