1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সেনাবাহিনীর অভিযানে আমিনবাজারে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সেনাবাহিনীর অভিযানে আমিনবাজারে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

সাভার ঢাকার আমিনবাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ক্রেতারা দ্রুত পালিয়ে যায়।
এ সময় তার কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা—যা মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে—এবং অপরাধসংক্রান্ত তথ্যসম্বলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তার পিতার নাম চান মিয়া। তিনি ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট