1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরে যৌথ বাহিনীর অ/ভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অ/স্ত্র/ধা/রী সন্ত্রা/সী গ্রে/ফতার - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেরপুরে যৌথ বাহিনীর অ/ভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অ/স্ত্র/ধা/রী সন্ত্রা/সী গ্রে/ফতার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে পুলিশের লুট হওয়া একটি অবৈধ শর্টগান উদ্ধারসহ হারেজ মিয়া (৩২) নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত হারেজ মিয়া শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়ার পর ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ শর্টগানটি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট